1. themebikroy@gmail.com : admin :
  2. stardorpon2011@gmail.com : MD Sabir Uddin Raju : MD Sabir Uddin Raju
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

চিকিৎসক সংকট কাটাতে নতুন পদ সৃষ্টি হচ্ছে

থিমস বিক্রি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত
২২

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবলসংকট কাটাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি করা হচ্ছে।

এরমধ্যে ৩ হাজার ২০০টি সহকারী সার্জন বা সমমান এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন পদ সৃজনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। সরকারের দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..